1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে চোরাই ব্যাটারি চালিত রিক্সা উদ্ধার তিনজন গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে চোরাই ব্যাটারি চালিত রিক্সা উদ্ধার তিনজন গ্রেফতার

উজ্জ্বল জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে চোরাই ব্যাটারি চালিত রিক্সা উদ্ধার তিনজন গ্রেফতার। ব্যাটারি চালিত রিক্সা চোর চক্রের তিন সদস্য মোঃ মফিজ মোল্যা (৪৮), মোঃ আকাশ মোল্যা (২৮) ও মোঃ ইসমাইল শেখ (২৫) কে গ্রেফতার করেছে নড়াইল লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে চোরাই ব্যাটারি চালিত রিক্সাটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোঃ মফিজ মোল্যা (৪৮) মাগুরা জেলার ঘোড়ামারা গ্রামের মোঃ আঃ গনি মোল্যার ছেলে, মোঃ আকাশ মোল্যা(২৮) একই জেলার পাল্লা (খালকুল পাড়া) গ্রামের মোঃ মুরাদ মোল্যার ছেলে ও মোঃ ইসমাইল শেখ(২৫) পাল্লা(শেখপাড়া) গ্রামের তরিকুল শেখের ছেলে।উজ্জ্বল জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গভীর রাতে নড়াইল জেলার লোহাগাড়া থানা পৌরসভাধীন মাইট কুমড়া (আশ্রয় প্রকল্প) শামীম শেখের বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে চোরাই ব্যাটারি চালিত রিক্সাগাড়ীসহ তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই;(নিঃ) মোঃ কবির উদ্দিন মন্ডল, এএসআই (নিঃ) মোঃ আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে ব্যাটারি চালিত একটি চোরাই রিক্সাগাড়ী জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল লোহাগাড়া থানায় একটি মামলা করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় জেলা পুলিশ মানুষের জানমালের নিরাপত্তায় সর্বদা তৎপর রয়েছে। উজ্জ্বল জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park