1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

খুলনা মেট্রোপলিটন পুলিশ তালিকাভুক্ত ৪ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছেঃ

  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১২ বার পঠিত

খুলনা মেট্রোপলিটন পুলিশ তালিকাভুক্ত ৪ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছেঃ
নিত্যানন্দ মহালদার ব্যুরোচীফঃ

কেএমপি গোয়েন্দা বিভাগের একটি চৌকস আভিযানিক দল ৪ ফেব্রুয়ারি সকালে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন সঙ্গীতা হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী ১) সাকিবুর রহমান ওরফে জিতু (৩৩), পিতা-অলিয়ার রহমান, সাং-পশ্চিম টুটপাড়া ফরিদ মোল্লার মোড়, থানা-খুলনা সদর এবং তার সহযোগী কুখ্যাত সন্ত্রাসী ২) জাহাঙ্গীর হোসেন মিয়া (৪৫), পিতা-মৃত: ইদ্রিস আলী মিয়া, সাং-মেঘার মোড়, থানা-খালিশপুর, ৩) শাওন (২৪), পিতা-মোঃ জাহাঙ্গীর, সাং-মেঘার মোড়, থানা-খালিশপুর এবং ৪) সোহেল রানা ওরফে উজ্জ্বল শেখ (২৮), পিতা-হাফিজুর রহমান, সাং-তেগুরিয়া, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ, এপি সাং-বাগানবাড়ী, থানা-খালিশপুর, খুলনাদেরকে গ্রেফতার করেছে।

প্রাথমিক অনুসন্ধানে থানার রেকর্ডপত্র এবং সিডিএমএস যাচাই করে গ্রেফতারকৃত সন্ত্রাসী জিতুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজী, বিস্ফোরক আইন, দ্রুত বিচার  আইন, বিশেষ ক্ষমতা আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদক মামলাসহ ১৪ টি মামলার তথ্য পাওয়া গেছে। সন্ত্রাসী জাহাঙ্গীরের বিরুদ্ধে ১ টি হত্যা মামলাসহ ও ১০ টি মামলা রয়েছে, যার মধ্যে ১ টি মামলায় সে যাবৎজীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত এবং দশ হাজার টাকা জরিমানার সাজা প্রাপ্ত । শাওনের বিরুদ্ধে ২ টি হত্যা মামলাসহ ৬ টি মামলা এবং সোহেলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ৯ টি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরো মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park