1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাজাসহ তিনজন গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬১ বার পঠিত

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও
গাজাসহ তিনজন গ্রেফতার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইলে থেকে:

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও
গাজাসহ তিনজন গ্রেফতার আবু বকর ওরফে
শাহ আলম (২৪) নামের একজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আবু বকর ওরফে শাহ আলম (২৪) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন আইচপাড়া (উত্তরপাড়া) মোঃ বিল্লাল হোসেনের ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইলে থেকে জানান,
বৃহস্পতিবার (জানুয়ারি) নড়াইল নড়াগাতী থানাধীন কলাবাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আইচপাড়া (উত্তরপাড়া) গ্রামস্থ আইচপাড়া মোড়ের পশ্চিম পাশে আসামীর বসত বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর হতে তাঁকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ টিটু আলী, এএসআই(নিঃ) মোঃ কামরুজ্জামান ও এএসআইস (নিঃ) শেখ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আবু বকর ওরফে শাহ আলম (২৪)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে মাদকদ্রব্য চারশত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে
নড়াইল ডিবি চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মোঃ কাজী নজরুল ইসলাম (৪৮) ও মৃদুল শিকদার (৪২) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ কাজী নজরুল ইসলাম (৪৮) নড়াইল জেলার সদর থানাধীন চাঁচড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে ও মৃদুল শিকদার (৪২) একই থানার মালিয়াট গ্রামের অমূল্য শিকদারের ছেলে। ৫ ফেব্রুয়ারি’২৫ রাত ২০:০৫ ঘটিকার দিকে নড়াইল সদর থানাধীন ১১ নং বাঁশগ্রাম ইউনিয়নের চাঁনপুরের মোড়ে সাজ্জাদ হুজুরের চায়ের দোকানে সামনে পাঁকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ কাজী নজরুল ইসলাম(৪৮) ও মৃদুল শিকদার(৪২)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য চল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইলে থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park