1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতারঃ কেএমপি

  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬০ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতারঃ কেএমপি
নিত্যানন্দ মহালদার ব্যুরোচীফঃ

খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করার জন্য নিরলসভাবে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সোনাডাঙ্গা থানার একটি চৌকস আভিযানিক টীম  ০৭ ফেব্রুয়ারি সকালে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে খুলনায় আগত আউটার বাইপাস রোডের সোনাডাঙ্গা কফি হাউজের সামনে নিউ বলেশ্বর নামক পরিবহনে অভিযান চালিয়ে ২ জনকে সন্দেহজনকভাবে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা এক এক  সময় এক এক  রকম নাম-ঠিকানা প্রকাশ করে। একপর্যায়ে ১ জন নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করে। এসময় তাদের দেহ তল্লাশী করে পিঠে ঝোলানো স্কুল ব্যাগের ভিতরে অভিনব কায়দায় রক্ষিত ৯ হাজার পিস ইয়াবা, ৪ টি এক হাজার টাকার জাল নোট ২ টি মোবাইল ফোন এবং ১ টি ভূয়া বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তাদের একজনের নাম তৌহিদুল করিম (২৫) পিতা-মোজার মিয়া, কুতুপালং ক্যাম্প-১, ইস্ট, এ ১৬ ব্লক, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার এবং অপরজন ইমরান খান (৩১) পিতা মোঃ শহিদুল খান, সাং-শ্রীফলা, থানা-কেশবপুর, জেলা-যশোর বলে জানায়। ইমরান খান জানায় যে, রোহিঙ্গা তৌহিদুল করিম যশোর কোতয়ালী থানার ঘোষপাড়া পালবাড়ীতে বাসা ভাড়া নিয়ে থাকে এবং তারা দুজনে মিলে নানা কৌশল অবলম্বন করে কক্সবাজার থেকে খুলনা হয়ে যশোর রুটে ইয়াবা চোরাচালান করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

গ্রেফতারকৃত আসামীদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানার রেকর্ডপত্র এবং সিডিএমএস পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে। জব্দকৃত মাদকের উৎস, পরিবহনে সহায়তাকারী, অর্থ লগ্নিকারীসহ মাদকের গডফাদারদের সনাক্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park