
রামপালে ভুমিদস্যু লালুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি তরিকুল মোল্লার পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত।
বাগেরহাটের রামপালে মৎস্য ঘের দখল ও চাঁদাবাজির মিথ্যা অভিযোগের প্রতিবাদে ভুমিদস্যু মনিরুজ্জামান লালুর বিরুদ্ধে মঙ্গলবার (২০ মে) বিকালে রামপাল উপজেলার নতুনহাট বাজারে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
রামপাল উপজেলার শংকরনগর গ্রামের শেখ আ: হামিদের পুত্র যুবলীগ নেতা ও ভুমিদস্যু মনিরুজ্জামান লালু মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনেছেন স্থানীয় একটি কওমি মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আলী ও খান জাহান আলী এর বিরুদ্ধে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভূমিদস্যু লালু আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে। তার চাঁদাবাজির হাত থেকে রেহাই পাচ্ছে না নতুনহাট এলাকার ব্যবসায়ীরা। স্থানীয়দের ভাষ্য মতে লালুর নামে একাধিক সন্ত্রাসী মামলা, অকারণে মানুষের সঙ্গে বিবাদে লিপ্ত থাকা, বিভিন্ন ঘেরের মাছ চুরির অপবাদ রয়েছে।
শংকরনগর গ্রামের ৯০ দশকের ইউপি সদস্য মোহাম্মদ আলী ও খান জাহান আলী’সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মৎস্য ঘের থেকে প্রায় ৩ লক্ষ টাকার মাছ লুট, দুটি মোবাইলে ফোন এবং ৫ লক্ষ টাকা চাঁদা দাবির মত মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন।
মনিরুজ্জামান লালুর মুঠোফোন বন্ধ থাকার কারণে, তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে অভিযুক্ত মোহাম্মদ আলী বলেন, আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য মিডিয়ায় প্রচার করেছে। এ ধরণের কাজের সাথে আমি জড়িত নয়, আমার মান সন্মান ক্ষুন্ন করার জন্য এ কাজ করেছে। লালু দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।
যুবলীগ নেতা ও ভুমিদস্যু মনিরুজ্জামান লালুকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান এলাকাবাসী।
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য সল্প খরচে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন,সম্পাদক ও প্রকাশক -নিত্যানন্দ মহালদার, মোবাইল নাম্বার 01911089044 কে বি টি ভি নিউজ 24 ডট কম,কেবি টিভি নিউজ ২৪ ডট কম এর , সাথে থাকুন এবং ফলো ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন,ধন্যবান।