
বটিয়াঘাটায় সরকারি খাস আদায় করতে বাধা দান ও চাঁদা দাবির প্রতিবাদে আওয়ামী দোসর মিরাজ গ্যাং দের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন
বটিয়াঘাটা প্রতিনিধি, গতকাল সোমবার বেলা বারোটার সময়, নিজস্ব কার্যালয় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন,৬ নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের নোয়াফাখিয়া গ্রামের বিল্লাল শেখ। লিখিত বক্তব্য তিনি বলেন, আমি ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার পক্ষে নোয়াপাখিয়া খালটি বাংলাদেশ সরকারের কাছ থেকে খাস আদায়, বাংলা ১৪৩২ সনের জন্য ইজারা গ্রহণ করি। আমি উক্ত খালে মাছ চাষ করে মাদ্রাসার উন্নতি লাভের চেষ্টা করি।দীর্ঘ ১০ বছর ধরে উক্ত খালটিতে মাছ চাষ করে মাদ্রাসার সকল খরচ করে আসছিলাম। কিন্তু নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দোসর খুলনা জেলা আওয়ামী লীগের ত্রানওসমাজ কল্যান সম্পাদক রাহুলের একান্ত সহযোগী, ইউপি সদস্য মিরাজ তার বাহিনী নিয়ে আমার কাছ থেকে একমাস পূব ৩০ হাজার টাকার বাগদা ও গলদার পোনা নিয়ে যায় আমাকে কোন টাকা পয়সা না দিয়ে উল্টো হুমকি প্রদান করে। কাছে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি উক্ত চাদার টাকা দিতে অশ্বিকৃতি জানালে আমাকে বলে তুই আর এই ঘেরে আসবিনা আসলে তোর হাত পা ভেঙে দিব। আমি প্রাণ ভয়ে এখন গ্রাম ছাড়া হয়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমি না থাকাতে মাদ্রাসা টি ও বন্ধ হয়ে গেছে। নিরুপায় হয়ে আমি আইনের আশ্রয় গ্রহণ করার জন্য, মিরাজুল সিরাজুল ও রাসিব গ্যাংদের বিরুদ্ধে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত বটিয়াঘাটাতে একটি মামলা দায়ের করি।যার নং সি আর ১৭২/২৫ এছাড়া একটি ৭ ধরা মামলাও করি। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে, আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উক্ত সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রেহাই পাওয়ার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণের জোর সুপারিশ জানাই।