1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

গাজীরহাটে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান: নারী মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-রুপি ও নগদ অর্থ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৮২ বার পঠিত

গাজীরহাটে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান: নারী মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-রুপি ও নগদ অর্থ উদ্ধার

মো: রাকিব হোসেন , কালিয়া, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার গাজীরহাট গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর কালিয়া আর্মি ক্যাম্প ও কালিয়া থানা পুলিশের যৌথ অভিযানে একটি সক্রিয় মাদকচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ইয়াবা, নগদ অর্থ, ভারতীয় মুদ্রা এবং মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত আলমাস জমাদ্দারের ভাড়াটিয়া বাড়িটি ঘিরে ফেলা হয়। অভিযান চলাকালে আলমাস পালিয়ে গেলেও তার স্ত্রী জলি বেগম (২৫) এবং সহযোগী মোঃ আনিসুর রহমান (২৬) কে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ট্যাবলেট, মাদক ব্যবহারের সরঞ্জাম, নগদ টাকা এবং ভারতীয় রুপি জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তারা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এই অভিযান মাদকবিরোধী চলমান কার্যক্রমেরই অংশ এবং গাজীরহাট এলাকাজুড়ে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনী ও পুলিশের এই সমন্বিত উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park