1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলের লোহাগড়ায় ঘরের দরজা ভেঙ্গে বিধবা নারীকে ধর্ষণ, থানায় মামলা

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় ঘরের দরজা ভেঙ্গে বিধবা নারীকে ধর্ষণ, থানায় মামলা

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে:
নড়াইলের লোহাগড়া উপজেলায় তেলকাড়া গ্রামে মধ্যবয়সী এক বিধবা মহিলাকে ধর্ষণ করেছে জহির শেখ (৩৫) নামের এক যুবক। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (১৭জুন রাত আনুমানিক ২টার দিকে লোহাগড়া উপজেলায় তেলকাড়া গ্রামে এঘটনা ঘটেছে।

বুধবার (১৮ জুন) লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃশরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্ষক জহির শেখ লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের টুলু শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,জহির শেখ দীর্ঘদিন ধরে ওই বিধবা মহিলা (৪৫) কে কুপ্রস্তাব এবং উত্যাক্ত করে আসছিলেন এবং ওই বিধবা একাকী নিজ ঘরে বসবাস করতেন।

গত মঙ্গলবার রাতে ২ টার দিকে ধর্ষক জহির ওই মাহিলার ঘরের দরজার খিল ভেঙ্গে সুকৌশলে খুলে প্রবেশ করে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় সমাজপতিরা স্থানীয়ভাবে সালিশ ও মীমাংসার চেষ্টা করে এবং তাকে জিম্মি করে রাখেন থানায় আসতে দেন না পুলিশ এ ঘটনা জানতে পারে পরে লোহাগড়া থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করেন।

ধর্ষিতা বিধবা লোহাগড়া থানায় নারী শিশু নির্যাতন দমন আইনের ৯ এর (১) ধারায় জহির শেখকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। লোহাগড়া থানা মামলা নং-১৪।

এবিষয়ে ওই বিধবা নারী জানান ধর্ষণের পরে সে থানায় আসতে গেলে স্হানীয় মাতুব্বররা তাকে থানায় আসতে বাঁধা দেয় পরে লোহাগড়া থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ধর্ষণের ঘটনা মীমাংসার বিষয়ে জানতে মাতুব্বর লিয়াকত শেখের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি কিছু জানি না এসব বিষয়ে।

এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন, ওই বিধবা মহিলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামি জহির শেখকে গ্রেফতারের চেষ্টা চলছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park