1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কক্সবাজার টেকনাফ বিজিবি পৃথক অভিযানে ইয়াবা ওগাঁজাসহ আটক ৩

  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পঠিত

কক্সবাজার টেকনাফ বিজিবি পৃথক অভিযানে ইয়াবা ওগাঁজাসহ আটক ৩

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি শক্তিশালী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় মিয়ানমার থেকে নাফ নদী ও সমুদ্র পাড়ি দিয়ে টেকনাফে পাচার হওয়া ৯০ হাজার পিস ইয়াবা ও ২৮ কেজি গাঁজাসহ অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। এই অভিযান টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পরিচালনা করেছে।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদে বিজিবি দু’টি পৃথক অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার একটি বসত বাড়ি থেকে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মিনারা বেগম (৩৫) ও মো: কেফায়েত উল্লাহকে আটক করা হয়।

অপর একটি অভিযানে সাবরাং ইউনিয়ন ও নাফ নদীর তীরে অবস্থিত খুরেরমুখ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মুরগীর খামারে লুকানো অবস্থায় ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক জমিলা বেগম (৫০) কে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আলী আহমদের স্ত্রী।
টেকনাফে সীমান্তবর্তী এলাকায় মাদক পাচারের ঘটনা নিয়ন্ত্রণে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মিয়ানমার থেকে নাফ নদী ও সমুদ্র পথে নিয়মিত মাদক পাচার হচ্ছে, তবে বিজিবির টহল ও অভিযান এসব অপরাধকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করছে। স্থানীয় বাসিন্দারা জানায়, বিজিবির কঠোর নজরদারির কারণে অনেক মাদক পাচারকারী গ্রেফতার হয়েছে, তবে বড় বড় চালান এখনো ধরা পড়েনি।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষা, মাদক নির্মূল এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। তিনি জানান, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে।
টেকনাফসহ কক্সবাজারের সীমান্ত এলাকায় এই ধরনের অভিযান চলমান থাকায় মাদক পাচারের চক্রগুলো কমতে শুরু করেছে বলে জানাচ্ছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। তারা বলছেন, সীমান্তবর্তী এলাকায় সহযোগিতা এবং জনসচেতনতা বাড়ানো গেলে মাদক নির্মূল সম্ভব হবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park