1. admin@kbtvnews24.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

উত্তড্যা গ্রামের প্রতিটি রাস্তা বেহাল অবস্থা,জনদুর্ভোগ চরমে এ যেন-মরনফাঁদ!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পঠিত

উত্তড্যা গ্রামের প্রতিটি রাস্তা বেহাল অবস্থা,জনদুর্ভোগ চরমে এ যেন-মরনফাঁদ!

ইমদাদুল ইসলাম রনি
কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লা জেলার লালমাই উপজেলার ৭ নম্বর বেলঘর উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত উত্তড্যা গ্রামের রাস্তাগুলোর বেহাল দশা দিনকে দিন প্রকট হচ্ছে। বছরের পর বছর সংস্কার না হওয়ায় সাধারণ মানুষের চলাফেরা হয়ে পড়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এই গ্রামের বহু রাস্তা ১০ থেকে ১৫ বছর ধরে ইট পর্যন্ত বসানো হয়নি। কোথাও কোথাও এখনো সম্পূর্ণ কাঁচা রাস্তা রয়েছে, যা বর্ষায় কাদায় পরিণত হয় এবং শুকনো মৌসুমে সৃষ্টি করে ধুলার ঝড়। স্কুলপড়ুয়া শিক্ষার্থী, বৃদ্ধ, নারী এবং রোগীদের চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।

ইউপি সদস্য আবু তাহের এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক—এলাকার দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি হিসেবে পরিচিত। তবে এই প্রতিবেদনে কাউকে দায়ী না করে শুধু বাস্তব চিত্রই তুলে ধরা হলো।

রাস্তাগুলোর এমন অবস্থার কারণে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা যানবাহন প্রবেশ করতে না পারায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা দিন দিন বাড়ছে।

স্থানীয়দের জোরালো দাবি, অবিলম্বে উত্তড্যা গ্রামের প্রতিটি রাস্তা ইট বসিয়ে চলাচলের উপযোগী করে তোলা হোক। এক যুগের বেশি সময় ধরে এমন অবহেলায় উন্নয়নের স্বপ্ন যেন হারিয়ে যাচ্ছে।

এলাকাবাসী বলেন- আমরা
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সেই সাথে এই অবহেলিত জনপদে চলমান দুর্ভোগ লাঘবে আমরা লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যার সহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
জনগণের ন্যায্য অধিকার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ হবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park