1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বারহাট্টায় আলোচিত অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১১১ বার পঠিত

বারহাট্টায় আলোচিত অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার 

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার  বারহাট্টা উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ মামলার প্রধান আসামি রিদয় খাঁনকে গ্রেফতার করেছে বারহাট্টা থানা পুলিশ। প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বারহাট্টার পার্শ্ববর্তী উপজেলার ধর্মপাশা থেকে তাকে গ্রেফতার করা হয়। বারহাট্টা থানার অফিসার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম বৃহস্পতিবার  (২৪ জুলাই) রাতেই এ অভিযান পরিচালনা করে।

মামলা সূত্রে জানা গেছে, গত রোববার ২০ জুলাই রাত সাড়ে ১১ টার দিকে বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের কাঁকুড়া এলাকায়  ননী গোপাল মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীকে দুই তিনজন অজ্ঞাত সঙ্গী সহ অপহরণ করে রিদয় খাঁন।অপহরণের পাঁচঘন্টা পর ২১ জুলাই ভোর সাড়ে চারটার দিকে ভুক্তভোগী কৌশলে তার দাদার মোবাইলে ফোন করলে পরিবারের লোকজন ভুক্তভোগীকে গেরিয়া গ্রামের একটি কালভার্টের উপর থেকে উদ্ধার করে।ঘটনার পর থেকে প্রধান আসামী রিদয় খাঁন পলাতক ছিলেন।তবে বারহাট্টা থানা পুলিশের বুদ্ধিদীপ্ত অভিযানে গত ২৪ জুলাই রাতে প্রধান আসামি আটক হয়।

 

এ বিষয়ে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান  জানান, “মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।অপহরণের ঘটনায় প্রধান আসামি রিদয় খাঁনকে আজকেই আদালতে প্রেরণ করে তার ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।এই ঘনটায় অজ্ঞাত আসামিদেরও গ্রেফতারে পুলিশ সক্রিয়ভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।বারহাট্টায় যেই অপরাধ করুক না কেন সে পার পাবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park