1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বারহাট্টায় অবৈধ বালু উত্তোলন ড্রেজার মেশিন জব্দ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৭১ বার পঠিত

বারহাট্টায় অবৈধ বালু উত্তোলন ড্রেজার মেশিন জব্দ

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের তেলসিন্দুর এলাকায় কৃষি জমি থেকে  অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।সোমবার (২৮ জুলাই ) বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত  উপজেলার তেলসিন্দুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়পুর ইউনিয়নের তেলসিন্দুর এলাকায় দেলোয়ার নামের এক ব্যাক্তি কৃষি জমিতে ৩০ ফুটের অধিক গর্ত করে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছিলেন ।আশেপাশের কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে আগে একবার মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছিল।কিন্তুু পুনরায় একই স্থান থেকে বালু উত্তোলন করার অভিযোগ  পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। তবে  ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। তখন বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ ড্রেজার মেশিন সহ প্রায় দেড় লক্ষ টাকার যন্ত্রাংশ  জব্দ করা হয়েছে।তিনি আরও জানান যারা এমন অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park