1. admin@kbtvnews24.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে গৌরিপুরে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ”

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

“আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে গৌরিপুরে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরিপুরে কর্মসংস্থান ব্যাংকের ঋণ ও অগ্রিম বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (৩১ শে জুলাই ২০২৫) অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহবুবুল আলম এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রফেসর ড. জয়ন্ত ভট্টাচার্য। এছাড়া নেত্রকোণা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ সাইদুল ইসলাম ও গৌরিপুর শাখার কর্মকর্তা-কর্মচারীরাও প্রশিক্ষণে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে অরুন কুমার চৌধুরী বলেন, “উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুধু দারিদ্র বিমোচনের জন্য নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল ও উৎপাদনমুখী একটি টেকসই বাংলাদেশ গঠনের পথপ্রদর্শক।” তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে সমাজের কল্যাণে কাজে লাগানোর জন্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।

প্রশিক্ষণ কর্মসূচিতে গৌরিপুর উপজেলার প্রাণিসম্পদ খাতের ৯০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। তাঁরা খাতভিত্তিক বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সমস্যার বাস্তবসম্মত সমাধান জানতে পারেন। উদ্যোক্তারা প্রশিক্ষণ কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ আরও ঘন ঘন আয়োজনের অনুরোধ জানান।

এই প্রশিক্ষণ কর্মসূচি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও স্বনির্ভরতার দিকে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park