1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

মিনি চিড়িয়াখানা উচ্ছেদ, জয়নুল পার্কে আসছে কিডস জোন”

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১০৪ বার পঠিত

“মিনি চিড়িয়াখানা উচ্ছেদ, জয়নুল পার্কে আসছে কিডস জোন”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ নগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের ভেতরে থাকা মিনি চিড়িয়াখানা ও শিশুপার্ক গুঁড়িয়ে দিয়েছে সিটি করপোরেশন। আওয়ামী লীগ নেতার নিয়ন্ত্রণে থাকা এসব স্থাপনা চুক্তির শর্ত ভঙ্গ ও অর্থ পরিশোধ না করায় উচ্ছেদ করা হয়
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে জেলা প্রশাসন ও ময়মনসিংহ সিটি করপোরেশনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস, আনসার ও বন বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

সিটি করপোরেশন সূত্র জানায়, পার্কের মিনি চিড়িয়াখানা ও শিশুপার্কটির ইজারা ছিল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমানের শ্যালক সেলিম মিয়ার নামে। চুক্তিপত্র বাতিল করে গত ২৬ জুন তাকে চিঠি দেয় সিটি করপোরেশন। তিন দিনের মধ্যে অবকাঠামো ও পশুপাখি সরিয়ে নিতে বলা হলেও নির্ধারিত সময়ের পর উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানের শুরুতে চিড়িয়াখানার প্রাণীগুলো নিজেদের হেফাজতে নেয় বন বিভাগ। বন বিভাগের ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রিদুয়ানুল হক বলেন, ‘চিড়িয়াখানাটি ছিল অবৈধ। জেলা প্রশাসন উচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে আমাদের চিঠি দেয়। আমরা ৫টি হরিণ, ২টি ময়ুর, ১টি গাধা, কিছু ঘুঘু পাখি ও ২টি ইমু পাখি পেয়েছি। এগুলো গাজীপুর সাফারি পার্কে অবমুক্ত করা হবে।’

সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ বলেন, ‘চুক্তির শর্ত ভঙ্গ ও অর্থ না দেয়ায় ইজারা বাতিল করে উচ্ছেদ করা হয়েছে। এখানে শিশুদের জন্য “কিডস জোন” গড়ে তোলা হবে। থাকবে লাইব্রেরি, খেলনা, রাইড ও বাগান। শিশুরা সেখানে খেলাধুলা করতে পারবে।’

এদিন জয়নুল উদ্যান এলাকায় থাকা ভ্রাম্যমাণ দোকানপাটও উচ্ছেদ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park