1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বারহাট্টায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৩২ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বারহাট্টায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় আড়াই বছরের শিশু সন্তান রেখে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। দাম্পত্য কলহের জেড়ে আজ ১৩ আগস্ট বুধবার উপজেলার আসমা ইউনিয়নের কামালপুর জয়কৃষ্ণ নগর গ্রামে এই ঘটনা ঘটে।নিহত রিয়া মনি (২৫) চিরাম ইউনিয়নের জয়পাতাক গ্রামের কমল মিয়ার মেয়ে এবং আসমা ইউনিয়নের জয়কৃষ্ণ নগরের সোহেল মিয়ার স্ত্রী।

থানায় অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়,
আজ সকালে রিয়া মনির তার স্বামী সোহেল মিয়ার সাথে ঝগড়া হয়। এর পর স্বামী মাছ বিলে মাছ ধরতে চলে গেলে পূর্বে থেকেই ঘরে থাকা ইঁদুরের বিষ পান করে রিয়া মনি। এরপর বিষক্রিয়ায় অস্থির হয়ে যাওয়ায় পরিবারের লোকেরা টের পেয়ে প্রথমেই তাকে টক জাতীয় খাবার দেয়। এরপর তাকে বেলা ১২.৫০ ঘটিকায় বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের বাবা কমল মিয়া বলেন, সোহেল ও তার বাবা মা মিলে আমার মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। আমার মেয়েকে এরা দীর্ঘ দিন যাবৎ শারিরীক অত্যাচার করে আসছিলো। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। এরা আমার মেয়েকে হাসপাতালে রেখে পালিয়ে গেছে।

নিহত রিয়া মনির স্বামী সোহেল মিয়া বলেন, গতকাল রাতে আমার স্ত্রী আমার ছেলেকে মারধর করে। তখন আমি তাকে দমক দিয়ে বলি এই রকম ছেলেটাকে মারা কি ঠিক হয়েছে। এক পর্যায়ে তার সাথে রাতে একটু ঝগড়া হয়। এর পর সকালে আমি মাছ ধরতে চলে যায়। এরপর ঘরে রাখা ইঁদুরের বিষ পান করে। সে পূর্বে থেকে ঝগড়া করে বলতো আমার বাবা মাকে ফাঁসাবে।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, রিয়া মনি নামের এক গৃহবধূ বিষ পান করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনায় পাঠানো হয়েছে। এই ব্যপারে মেয়ের বাবা একটি অভিযোগ দায়ের করেছে। তদন্তে করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park