1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টেকনাফ হ্নীলা খরের দ্বীপে বিজিবি অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

টেকনাফ হ্নীলা খরের দ্বীপে বিজিবি অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ হ্নীলা চৌধুরীপাড়া নাফ নদীর খরের দ্বীপ সীমান্তে বিজিবি সদস্যদের লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করেছে। পরে ঘটনাস্থল থেকে ৮টি আগ্নেয়াস্ত্র, ৮টি ম্যাগাজিন ও ৫০৭টি গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ৩টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর খরের দ্বীপ থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন কেবি টিভি  নিউজ ২৪ ডট কমকে এসব তথ্য জানান। তিনি আরও জানিয়েছেন, হ্নীলা চৌধুরী পাড়া খরের দ্বীপ এলাকায় নদীপথে বিশেষ অভিযান পরিচালনার সময় সন্দেহজনক কিছু লোকের উপস্থিত টের পায় বিজিবি। তখন বিজিবি সদস্যদের দেখে তারা দু-তিনটি গুলি করে মিয়ানমারের অভ্যন্তরে নৌকাযোগে পালিয়ে যায়। পরে ওই এলাকা গভীর অনুসন্ধানের মাধ্যমে নির্দিষ্ট স্থানে লুকানো অবস্থায় ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
এ ব্যাপারে উদ্ধার অস্ত্র ও গুলি টেকনাফ থানায় আলামত হিসেবে জমা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park