1. admin@kbtvnews24.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

উলিপুরে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

উলিপুরে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে মাদক ও জুয়া থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় জনগণকে সামাজিকভাবে এগিয়ে আসতে হবে বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা।উপজেলা নির্বাহী অফিসার  উলিপুর থানার  প্রতিটি ইউনিয়নে চুরি-ছিনতাইসহ সকল প্রকারের অপরাধ দমনে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর হওয়ার আহবান জানিয়েছেন।
তিনি তরুণ প্রজন্ম ও যুবসমাজের চরিত্র রক্ষায় মাদকদ্রব্য বিক্রি ও সেবন অনলাইন  জুয়াসহ সকল রকমের জুয়া খেলা প্রতিরোধে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে সামাজিকভাবে এগিয়ে আসার আহবান জানান।রবিবার(৩১শে আগস্ট) সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স  রুমে  উলিপুর উপজেলা আইন-শৃংখলা কমিটির সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
এ সময় উপস্হিত ছিলেন উলিপুর থানার  অফিসার ইনচার্জ  জিল্লুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হোসেন, উপ‌জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার সাহা,প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ রেবা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান লিটন,বন কর্মকর্তা ফজলুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদের, ধরনী বাড়ী ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ শাহাজাহান আলী,পান্ডুল ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীন,সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, মাদক ব্যাবসা ও সেবন নির্মুলে পুলিশি অভিযান অব্যাহত আছে, সকলের সহযোগিতা কামনা করছি। সভায় বক্তারা বলেন,উলিপুর পোস্ট অফিস মোড় থেকে আমিন মোড় পর্যন্ত সড়কের প্রতিটি ফুটপাত দখলমুক্ত রাখার আহবান জানিয়ে ,বিশেষ করে সড়কের যানজট দূরীকরণে এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ভাসমান হকারদের কবল থেকে সড়কটি পরিচ্ছন্ন রাখতে হবে। অবৈধভাবে রাস্তার উপর ইস্তুপকৃত আকারে মালামাল রেখে দেয়ায় বাসটার্মিনাল পর্যন্ত যাতায়াতে যাত্রী সাধারণকে দূর্ভোগ পোহাতে হয়।এ ব্যাপারে দ্রুত হস্তক্ষেপ  কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park