1. admin@kbtvnews24.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ময়মনসিংহ ডিসির বাংলো সংস্কারে গ্রাফিতি নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই”

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

“ময়মনসিংহ ডিসির বাংলো সংস্কারে গ্রাফিতি নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা প্রশাসকের বাংলো সংস্কার কাজ চলাকালে দেয়ালের গ্রাফিতি নিয়ে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৯টায় এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। কাজ শেষ হলে পূর্বের চেয়েও সুন্দর ও আকর্ষণীয়ভাবে নতুন করে গ্রাফিতি অঙ্কন করা হবে।”

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট জেলা প্রশাসকের বাংলো, দেয়াল, গেইট ও পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন চিঠিপত্র চালাচালির পর সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংস্কারের জন্য বরাদ্দ পাওয়া যায়। সেই বরাদ্দে বর্তমানে ভবন, দেয়াল ও চারপাশে কাঁটাতারের বেড়াসহ সংস্কার কাজ চলছে।

ডিসি মুফিদুল আলম জানান, দেয়ালে থাকা পুরনো গ্রাফিতি সংস্কারের কারণে টিকে রাখা সম্ভব হয়নি। সংস্কারকাজের সময় কিছু গ্রাফিতি আংশিক ঢেকে যাওয়ায় বেমানান লাগছে। তবে গণপূর্ত অধিদপ্তর কাজ শেষ করলে দেয়ালে নতুনভাবে আকর্ষণীয় গ্রাফিতি অঙ্কন করা হবে।

তিনি আরও জানান, পুরো কাজটি গণপূর্ত অধিদপ্তর ময়মনসিংহের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ঠিকাদার নিয়োগ ও বাস্তবায়নে জেলা প্রশাসনের কোনো সম্পৃক্ততা নেই।

জেলা প্রশাসক আশ্বাস দিয়ে বলেন, “আমি নিজেও ২৪-এর চেতনাকে ধারণ করি ও লালন করি। ২৪-এর আদর্শের পরিপন্থী কোনো কাজ আমার দ্বারা হবে না।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park