1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফসার এ.টি.এম কামরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা জামায়াতে ইসলামির আমীর হাজী আফতাব উদ্দিন, বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর ই জান্নাত, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুৃল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামির সাবেক আমীর মোহাম্মদ মাহমুদুল হাসান, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল আলম, পুজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর মিত্র ভজনসহ গণমাধ্যমকমীগণ উপস্থিত ছিলেন।
সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, যানজট নিরসন, কিশোর অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সমস্যাগুলো নিয়ে মতামত প্রদান করেন। এ সময় বক্তারা বলেন, সামাজিক সচেতনতা ছাড়া শুধু প্রশাসনের একার পক্ষে অপরাধ দমন করা সম্ভব নয়। জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে মাদক, সন্ত্রাস প্রতিরোধ ও সামাজিক সমস্যাগুলো সমাধান সহজ হবে। মাদক ও সন্ত্রাস দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষা, মাদক প্রতিরোধ ও সন্ত্রাস দমনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদপত্র মানুষের সচেতনতা তৈরিতে সহায়ক ভূমিকা রাখে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park