1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ভালুকায় পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৪ বার পঠিত

ভালুকায় পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় পি.আর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার ২৬ সেপ্টেম্বর ২০২৫ বিকালে উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমির ছাইফ উল্লাহ পাঠান ফজলু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শহীদুর রহমান শাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে জনগণের অংশগ্রহণমূলক পদ্ধতি চালু করতে হবে। সেইসাথে ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন, গণহত্যা ও দুর্নীতির বিচার করতে হবে।

জামায়াতের ঘোষিত ৫ দফা দাবি হলো—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত করা।
২. পি.আর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন চালু করা।
৩. সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৪. অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

বক্তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park