1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নিহত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ালেন সাবেক এমপি এম এ এইচ সেলিম

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

নিহত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ালেন সাবেক এমপি এম এ এইচ সেলিম

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট পৌর বিএনপি’র সদস্য ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার নিহত সাংবাদিক এস এম হায়াত উদ্দীনের পরিবারের পাশে দাঁড়ালেন বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ এইচ সেলিম।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাংবাদিক হায়াত উদ্দীনের কবর জিয়ারত করেন ও তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের বিষয় সার্বিক খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা হিসেবে নগদ এক লক্ষ টাকা প্রদান করেন। নিহত সাংবাদিকের দুই মেয়ের এইচএসসি পর্যন্ত লেখাপড়ার যাবতীয় খরচ বহনের দায়িত্বভার গ্রহণের আশ্বাস দেন।

এ সময় বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মেহবুবুল হক কিশোর, সাবেক পৌর কমিশনার ও বিএনপি নেতা মাহবুবুর রহমান টুটুল’সহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ৩ অক্টোবর বাগেরহাট পৌর বিএনপি’র সদস্য ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক এস এম হায়াত উদ্দীনকে দুস্কৃতিকারিরা পৌরসভার হাড়িখালি নামক স্থানে তার নিজ বাড়ীর পাশে নির্মমভাবে হত্যা করে। তার পরিবারের দায়ের করা মামলায় ঢাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়। বাকি আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম বলেন, হায়াত উদ্দীন একজন বিএনপি নেতা, পাশাপাশি সাংবাদিক হিসেবে সত্য প্রকাশের জন্যই দুস্কৃতিকারিদের দ্বারা নিহত হয়েছেন। সাংবাদিক এস এম হায়াত উদ্দীনকে হত্যাকারী দুস্কৃতিকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং নিহতের রুহের মাগফিরাত কামনাসহ শোকার্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park