1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বারহাট্টায় যুবলীগ নেতার বিরুদ্ধে এক মহিলাকে মারধরের অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

বারহাট্টায় যুবলীগ নেতার বিরুদ্ধে এক মহিলাকে মারধরের অভিযোগ

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টায় ধানের ফসলি জমিতে ময়লা ফেলতে নিষেধ করায় জমির মালিককে মারধরের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার ১৪ নভেম্বর উপজেলার আসমা ইউনিয়নে এই ঘটনা ঘটে।আহত মোছাঃ সালেমা আক্তার (৫০) আসমা এলাকার মোঃ রফিক মিয়ার স্ত্রী। অভিযুক্ত যুবলীগ নেতা মনোয়ার হোসেন দুলার (৩৫) ভুক্তভোগীর প্রতিবেশী এবং মোঃ মুসলিম উদ্দিনের ছেলে।

এ ঘটনায় আহত মোছাঃ সালেমা আক্তার বারহাট্টা থানায় একটি মামলা করেছেন।বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, যুবলীগ নেতা দুলাল ও ভুক্তভোগী সালেমা আক্তার প্রতিবেশী। সালেমা আক্তারের ধানের ফসলি জমি দুলালের বাড়ির কাছেই।সেই জমিতে দুলালের স্ত্রী সমস্ত ময়লা আবর্জনা ফেলে আসছিল।বারবার নিষেধ করার পরও তারা সেটি কানে তুলছিল না।সর্বশেষ আজ শুক্রবার বিষয়টি নিয়ে নিষেধ করলে ভুক্তভোগীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্য এলোপাথাড়ি মারধর করে।ভুক্তভোগীর চিৎকার শুনে এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা এগিয়ে এসে থাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে।

যুবলীগ নেতা মনোয়ার হোসেন দুলাল এর বড় ভাই রুহুল আমিন এর সাথে বিষয়টি জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি বাড়িতে নেই আর বিষয় কিছু জানিনা।পরে যুবলীগ নেতা মনোয়ার হোসেন দুলাল এর সাথে যোগাযোগ এর নাম্বার চাইলে তিনি বলেন আমার কাছে নেই।

এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park