1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাটে বেড়াতে গিয়ে তিন তরুণী শ্লীলতাহানির শিকার এবং একজনকে ধর্ষণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত

বাগেরহাটের মোল্লাহাটে বেড়াতে গিয়ে তিন তরুণী শ্লীলতাহানির শিকার এবং একজনকে ধর্ষণ

 

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের মোল্লাহাটে বেড়াতে গিয়ে তিন বান্ধবী শ্লীলতাহানির শিকার এবং এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার যুবককে অভিযুক্ত করে মামলা করেছে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজপাট গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন রবিবার (২৩ নভেম্বর) তিন বান্ধবীর মধ্যে একজন মোল্লাহাট থানায় চার যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে খুলনা থেকে এক তরুণী দুই বান্ধবীকে নিয়ে মোল্লাহাটের রাজপাট গ্রামে ফুফুর বাড়ি বেড়াতে যান। কিছুক্ষণ পর তারা ব্যাগ রেখে গ্রামের অভ্যন্তরে ঘুরতে বের হন। হাঁটতে হাঁটতে সন্ধ্যা ৬টার দিকে নাশুখালী গ্রামের মজিবর রহমানের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় ওঠেন।
এ সময় চার যুবক সেখানে উপস্থিত হয়ে তাদের পরিচয় জানতে চান। তিন বান্ধবী নিজেদের পরিচয় ও বেড়াতে আসার কথা জানালে যুবকরা তাদের কুপ্রস্তাব দেয়। তারা রাজি না হওয়ায় চার যুবক জোরপূর্বক তাদের শ্লীলতাহানি করেন।

একপর্যায়ে এক তরুণী ছুটে নীচে নেমে আত্মচিৎকার শুরু করলে যুবকরা অন্য দুজনকে মুখ চেপে ধরে ভবন থেকে নিচে নামিয়ে খানিকটা দূরে একটি মৎস্য ঘেরে নিয়ে যান। সেখানে ঘেরের একটি বাসায় তাদের মধ্যে একজনকে ধর্ষণ করেন।

তাদের চিৎকার শুনে লোকজন এগিয়ে আসেন। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টার দিকে মৎস্য ঘের থেকে দুই তরুণীকে উদ্ধার করা হয়। তখন লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত যুবকরা সেখান থেকে পালিয়ে যান।

ঘটনার পরদিন রবিবার তিন বান্ধবীর মধ্যে একজন মোল্লাহাট থানায় চার যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল হক জানান, তিন বান্ধবীকে নির্যাতন ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park