1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ময়মনসিংহে পুলিশ কল্যাণ ও অপরাধ সভা

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

ময়মনসিংহে পুলিশ কল্যাণ ও অপরাধ সভা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহ জেলা পুলিশের নভেম্বর/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে (কল্যাণ শেড) এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম।

কল্যাণ সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে তিলাওয়াত করা হয়। এরপর অক্টোবর/২০২৫ মাসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন—
১. শ্রেষ্ঠ সার্কেল অফিসার: মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল)
২. শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: মোঃ আল মামুন সরকার, অফিসার ইনচার্জ, ধোবাউড়া থানা
৩. শ্রেষ্ঠ এসআই: এসআই (নিরস্ত্র) মোঃ মোশারফ হোসেন, ভালুকা মডেল থানা
৪. শ্রেষ্ঠ এএসআই: এএসআই (নিরস্ত্র) মোঃ আলী হোসেন, কোতোয়ালী মডেল থানা
৫. শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী: এসআই (নিরস্ত্র) মোঃ মাকসুমুল হাসান খালিদ, কোতোয়ালী মডেল থানা
৬. শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী: এসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ জামালী, কোতোয়ালী মডেল থানা
৭. সর্বোচ্চ পরোয়ানা নিষ্পত্তিকারী: এএসআই (নিরস্ত্র) মোঃ মির্জা ওয়াসিম, ত্রিশাল থানা
৮. শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী: এএসআই (নিরস্ত্র) মোঃ আকরাম হোসেন, ত্রিশাল থানা
৯. সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী: টিএসআই মোঃ নুরুজ্জামান, সদর ট্রাফিক

সভায় জেলার পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে পূর্ববর্তী সভায় প্রস্তাবিত নানা সমস্যা ও আবেদনের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া চলতি মাসে প্রাপ্ত নতুন আবেদনের ভিত্তিতে কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কল্যাণ সভা শেষে সকাল ১১টা ১৫ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কাজী আখতার উল আলম সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, অপরাধ দমন, মাদক উদ্ধার, মূলতবি মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল ও স্পর্শকাতর মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি সকল কর্মকর্তাকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park