1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কর্ণফুলীতে পুলিশের ওপর হামলার জের: মইজ্জ্যারটেকে থমথমে পরিস্থিতি

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২২৫ বার পঠিত

কর্ণফুলীতে পুলিশের ওপর হামলার জের: মইজ্জ্যারটেকে থমথমে পরিস্থিতি
—————————————– মোঃ হাসানুর জামান বাবু,চট্টগ্রাম।
অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অ্যাকশনে পুলিশ কর্ণফুলী থানা চট্টগ্রাম দক্ষিণ জেলার ট্রাফিক পুলিশ
​চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ট্রাফিক পুলিশের ওপর সিএনজি চালিত অটোরিক্সা চালকদের হামলার ঘটনার পর মইজ্জ্যারটেক এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনার জেরে নথিপত্রহীন (ডকুমেন্টস বিহীন) সিএনজি ও অবৈধ ব্যাটারি চালিত অটোরিক্সার বিরুদ্ধে কঠোর অ্যাকশনে নেমেছে পুলিশ প্রশাসন।
​জানা গেছে, নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে ট্রাফিক পুলিশ যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করার সময় একদল বিক্ষুব্ধ সিএনজি চালক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এই ন্যাক্কারজনক ঘটনার পরপরই পুরো মইজ্জ্যারটেক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
​বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মইজ্জ্যারটেক ও এর আশেপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
​এদিকে, পুলিশের ওপর হামলার ঘটনার পরপরই কঠোর অবস্থানে গিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কর্ণফুলী থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ যৌথভাবে বিশেষ অভিযানে নেমেছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রাস্তায় কোনোভাবেই ডকুমেন্টস বিহীন বা মেয়াদউত্তীর্ণ সিএনজি চালিত অটোরিক্সা এবং অনুমোদনহীন ব্যাটারি চালিত অটোরিক্সা চলতে দেওয়া হবে না।
​ইতিমধ্যেই শুরু হওয়া এই সাঁড়াশি অভিযানে বেশ কিছু অবৈধ যানবাহন আটক করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশের ওপর হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park