1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলীর মনোনয়ন দাখিল

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলীর মনোনয়ন দাখিল
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) তিনি কালিহাতী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়ন দাখিলের সময় জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী বলেন, কালিহাতী উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা, শিক্ষার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই তাঁর নির্বাচনী অঙ্গীকার। পাশাপাশি তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক এখলাস মণ্ডল, এলেঙ্গা পৌর জাতীয় পার্টির সভাপতি জুলহাস উদ্দিন, নারান্দিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি মনির হোসেন। এছাড়াও সাবেক সভাপতি শহিদুল ইসলাম, আজিজ তালুকদারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কালিহাতী উপজেলায় মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা ও কর্মচাঞ্চল্য বাড়তে শুরু করেছে।
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
০১৭১২৭২০৭৮৭

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park