1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

গাজীপুর-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

গাজীপুর-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন ঘিরে মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে গাজীপুর-৫ (কালীগঞ্জ-পূবাইল-বাড়িয়া) আসনে বিভিন্ন দলের সাতজন প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং একজন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে বিভিন্ন দলের কালীগঞ্জ ও গাজীপুর সহ মোট ৯জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করে ছিলেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্র্মতা এটিএম কামরুল ইসলামের নিকট তাঁর মনোয়নপত্র জমা দেন। এসময় উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার ও সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লাহ, মো. খায়রুল আহসান মিন্টু ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান উপস্থিত ছিলেন। পরে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে মনোনীত প্রার্থী মোঃ আল আমিন দেওয়ান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্রমতা এটিএম কামরুল ইসলামের নিকট তাঁর মনোয়নপত্র জমা দেন। এসময় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মো. আলী হোসেন ভূইয়া, উপজেলা সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন, আলহাজ্ব দেওয়ান সফিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। পরে গণফোরাম মনোনীত প্রার্থী মোঃ কাজল ভুইয়া (উদীয়মান সূর্য), জনতার দল মনোনীত প্রার্থী আজম খান (কলম), জনতা দলের পক্ষে কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: নোমান, আবু জাফর (রিপন), কাউম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গাজী আতাউর রহমান (হাত পাখা), ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম, ইসলামী আন্দোলন কালীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা আবু হানিফ, জাকির হোসেন মোক্তার,বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী রুহুল আমিন (রিকসা),খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মওলানা রুহুল আমিন, গাজীপুরী, ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ খায়রুল হাসান (দাঁড়িপাল্লা),বাংলাদেশ জামাত ইসলামী কালীগঞ্জ উপজেলা আমির আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক এড: তাইজুল ইসলাম, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (কামাল), এড: লুৎফর রহমান প্রধান,এড: আব্দুল বাসেত মোল্লা নিজ নিজ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন। বিকেলে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ডাঃ শফিউদ্দিন সরকার (লাঙ্গল) গাজীপুর রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন। গণফোরামের অপর প্রার্থী মোঃ সোহেল মিয়া (উদীয়মান সূর্য) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা প্রদান করেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park