1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ২ প্রার্থীর বাতিল

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৪২ বার পঠিত

গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ২ প্রার্থীর বাতিল

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৯৮, গাজীপুর-৫ (কালীগঞ্জ-পূবাইল-বাড়িয়া) সংসদীয় আসনে ৮ জন প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অপর ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (৩ জানুয়ারী) গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকল প্রার্থীদের উপস্থিতিতে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. খায়রুল হাসান (দাঁড়িপাল্লা), ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আল-আমিন দেওয়ান (চেয়ার), জনতার দল মনোনীত প্রার্থী আজম খান (কলম), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গাজী আতাউর রহমান (হাত পাখা) ও গণফোরাম মনোনীত প্রার্থী মো. কাজল ভুইয়া (উদীয়মান সূর্য) এর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।
যাচাই বাছাইকালে অপর ২ জন প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী রুহুল আমিন (রিকসা) এর প্রস্তাবকারীর ভোটার নাম্বর ভুল থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। অপর প্রার্থী জাতীয় পার্টি মনোনীত ডাঃ শফিউদ্দিন সরকার (লাঙ্গল) তাঁর দাখিলকৃত মনোনয়নপত্রে ফরম-২০ (বিধি ২৯(১) দ্রষ্টব্য) নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তীর সম্ভাব্য উৎসের বিবরণী ও ফরম-২১ (বিধি ২৯(২) দ্রষ্টব্য) সম্পদ ও দায় এবং বাৎসরিক আয় ও ব্যয়ের বিবরণী উল্লেখ না করায় মনোনয়পত্রটি বাতিল করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park