1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বারহাট্টায় থানায় ইন্ডিয়ান ৩২টি গরু আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পঠিত

বারহাট্টায় থানায় ইন্ডিয়ান ৩২টি গরু আটক

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার বারহাট্টার ঐতিহ্যবাহী নৈহাটি গরুর হাটের পার্শ্ববর্তী চিরাম এলাকায় অভিযান চালিয়ে ৬ পিআপ ভারতীয় গরু সহ একজনকে আটক করেছে বারহাট্টা থানা পুলিশ ।সোমবার (১২ জানুয়ারি ) গভীর রাত তিনটায় উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম এলাকা থেকে পিক-আপ ভর্তি এসব গরু আটক করা হয়।এসময় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার মৃত লেদু মিয়ার ছেলে আলমগীর( ৪৫) কে আটক করা হয়।

বারহাট্টা থানা পুলিশ সূত্রে জানা যায়,নৈহাটি গরুর হাটে অবৈধ ভারতীয় গরু আসে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি বিশেষ টহল দল নৈহাটি গরুর বাজারের পার্শ্ববর্তী চিরাম এলাকায় গভীর রাতে পৃথক অভিযানে ৬ পিক-আপ ভর্তি মোট ৩২ টি ভারতীয় গরু আটক করে। আটক গরুর আনুমানিক মুল্য ১৬ লাখ টাকা বলে জানায় থানা পুলিশ।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ
শিবিরুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্যের বিরুদ্ধে আমাদের পুলিশি টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। কলমাকান্দা,দূর্গাপুর ও মহিশকলা সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান যেন বারহাট্টা উপজেলার উপর দিয়ে না যেতে পারে সেজন্য বারহাট্টা থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব গরু আটক করা হয়। জব্দকৃত গরুর বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park