1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলরে কালিয়ায় বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!  

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৬৫ বার পঠিত

নড়াইলরে কালিয়ায় বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!  

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া তেমাথা মোড়ে বো’মা সদৃশ্য একটি বস্তু বি’স্ফো’রণে এক স্কুল শিক্ষার্থী আহত হয়েছে।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, আহত শিক্ষার্থীর নাম আলিফ শেখ (১০)। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বি’স্ফোর’ণে আহত হওয়ার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তেমাথা মোড়ে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। খেলার ছলে কৌতূহলবশত আলিফ ওই ব্যাগটি নাড়াচাড়া করলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আলিফ গুরুতরভাবে আহত হয় এবং আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এলাকাটি ঘিরে রেখে প্রাথমিক আলামত সংগ্রহ করেন। বি’স্ফো’রিত বস্তুটি আসলেই বো’মা নাকি অন্য কোনো বি’স্ফোর’ক দ্রব্য—তা তদন্ত ও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জনবহুল এলাকায় এ ধরনের বিপদজ্জনক বস্তু পড়ে থাকার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ওই বস্তুটি সেখানে রাখা হয়েছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park