1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কালিহাতীতে অষ্টকালীন কীর্তনে ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর উন্নয়নের অঙ্গীকার

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১০৬ বার পঠিত

কালিহাতীতে অষ্টকালীন কীর্তনে ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর উন্নয়নের অঙ্গীকার
২০ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী রতনগঞ্জ বাজারে অনুষ্ঠিত অষ্টকালীন কীর্তন অনুষ্ঠানে অংশ নেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী। ভক্তবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিনি এলাকার শিক্ষা ও উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
বক্তব্যে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী বলেন, “আমি নির্বাচিত হলে কালিহাতীতে একটি আধুনিক মানের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। আমাদের উপজেলার অনেক মেধাবী শিক্ষার্থী ঢাকায় পড়াশোনার ব্যয় বহন করতে না পেরে মাঝপথে ঝরে পড়ে। এই কষ্ট আমি কাছ থেকে দেখেছি। তাই অনেক আগে থেকেই স্বপ্ন দেখেছি—কালিহাতীতেই উচ্চশিক্ষার দুয়ার খুলে দিতে।”
তিনি আরও বলেন, এই জনপদের তরুণ সমাজকে প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে পারলে কালিহাতী একদিন শিক্ষা ও কর্মসংস্থানের মডেল উপজেলা হিসেবে পরিচিত হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
উপস্থিত জনতার উদ্দেশ্যে লিয়াকত আলী আবেগঘন কণ্ঠে বলেন, “আপনারা একটি একটি করে লাঙ্গল মার্কায় ভোট দিন। আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। উন্নয়নের স্বার্থে আপনাদের কাছে লাঙ্গল মার্কায় মূল্যবান ভোট প্রার্থনা করছি।”
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, কীর্তনপ্রেমী ভক্ত ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তার এই বক্তব্যে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park