1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলে খুনের ঘটনায় ৬৯ জনকে আসামি করে মামলা গ্রেফতার ১০

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

নড়াইলে খুনের ঘটনায়
৬৯ জনকে আসামি করে মামলা গ্রেফতার ১০

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে
:
নড়াইলে খুনের ঘটনায়
৬৯ জনকে আসামি করে মামলা গ্রেফতার দশ জন।
নড়াইলে দু’পক্ষের চার খুনের ঘটনায় একপক্ষের মামলা, গ্রেফতার ১০
নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে বাবা-ছেলেসহ দুইপক্ষের ৪ জন নিহতের ঘটনায় ৬৯ জনকে আসামি করে একপক্ষ মামলা দায়ের করেছে। এ মামলায় অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া৷ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ মামলা দায়ের করেন। তবে নিহত অপরপক্ষ এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করেননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে শিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্যার লোকজনের সঙ্গে আরেক সাবেক চেয়ারম্যান উজ্জ্বল মোল্যা পক্ষীয় খলিল শেখের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল।
খলিল শেখ পক্ষের অভিযোগ, বিরোধের জের ধরে গত (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে সেহরি খেয়ে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্যার লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে এসে বাবা খলিল শেখ ও তার ছেলে তাহাজ্জুদ শেখ এবং প্রতিবেশী ফেরদৌস হোসেনকে কুপিয়ে হত্যা করে। পরে দায় থেকে বাঁচতে নিজেরাই নিজেদের একজনকে হত্যা করেছে।
এদিকে এ অভিযোগ অস্বীকার করে খায়রুজ্জামান খায়ের মোল্যার লোকজন পাল্টা অভিযোগ করে বলেন, ওই রাতে (২৩ ফেব্রুয়ারি) খলিল শেখের লোকজন খায়রুজ্জামান পক্ষের ওসিকুর ফকিরকে কুপিয়ে জখম করে। নড়াইল জেলা হাসপাতালে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর নিহত ওসিকুর ফকিরদের কয়েকটি বাড়ি ঘরে আগুন দেওয়া হয়।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, একপক্ষের করা মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park