1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাগেরহাটে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিতঃ

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

বাগেরহাটে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিতঃ

মোঃ সাহাদাত হোসাইন বাগেরহাট প্রতিনিধি:

“মানুষ ও ধরিত্রীর বন্ধন, বন্যপ্রাণী সংরক্ষণে ডিজিটাল উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এর আয়োজনে এবং টেকসই বন ও জীবিকা প্রকল্পের বাস্তবায়নে বিশ্ব বন্যপ্রাণী দিবস – ২০২৪ পালিত হয়েছে। ৩রা মার্চ রবিবার সকাল ১০ টায় সুন্দরবন পুর্ব বন বিভাগ বাগেরহাটের ব্যবস্থাপনা বিভগের সহযোগীতায় সুন্দরবনঘেষা শরণখোলা বাজারের প্রদিপন সাইক্লোন সেন্টারে বিশ্ব বন্যপ্রাণী দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠী, বন বিভাগের কর্মকর্তাবৃন্দ, সিপিজি এবং ভিটিআরটি এর ভলান্টিয়ারদের উপস্থিতিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুর্ব সুন্দরবন বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করীম। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মোঃ ওয়াসিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ এবং শরণখোলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শেখ মাহাবুব হাসান।

বিশেষ অতিথির বক্তব্যে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শেখ মাহাবুব হাসান বলেন, যারা সুন্দরবন সংশ্লিষ্ট অপরাধ কর্মকাণ্ডে যারা যুক্ত থাকবে তাদেরকে কঠোরভাবে আইনের আওতায় আনা হবে। জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে।

শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ বলেন, শুধুমাত্র বন কর্মকর্তারাই নাই আমাদেরকেও সুন্দরবন এবং সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় এগিয়ে আসতে হবে। সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় যুবসমাজকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মোঃ ওয়াসিউল ইসলাম বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী প্রকৃতির একটি ভারসাম্যপুর্ন উপাদান। সুন্দরবন রক্ষা করতে হলে বন্যপ্রাণী রক্ষা করা অপরিহার্য।

প্রধান অতিথির বক্তব্যে পুর্ব সুন্দরবন বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করীম বলেন, সুন্দরবন টিকে থাকার অন্যতম কারণ হচ্ছে সুন্দরবনের বন্যপ্রাণী। সুন্দরবনের কারণে এই এলাকার জনগোষ্ঠী প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে। সুন্দরবনকে বাচাতে বন্যপ্রণী রক্ষায় সবাইকে উৎসাহিত করতে হবে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park