1. admin@kbtvnews24.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর ৫ ম দিনের মত পোশাক শ্রমিক আন্দোলনে উতপ্ত গাজীপুর বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঃ বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ খুলনার নদীতে মিলল দুটি মরদেহ, এলাকায় আতঙ্ক কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম বটিয়াঘাটা,খুলনায়  রফিক বাহিনীর প্রধান রফিকের কৃষি খামার থেকে, ছয়টি পিস্তলের ম্যাগাজিন ১রাউন্ড পিস্তলের গুলি, মোঃ ও একটি রাম টা উদ্ধার ঃ বীর মুক্তিযোদ্ধা প্রান কৃষ্ণ মল্লিক এর ছেলে হীরক মল্লিক গুরুতর আহত।  বাংলাদেশ পূজাউদযাপন পরিষদের বটিয়াঘাটার আহবায়ক ও তিন নং গঙ্গারামপুর ইউনিয়ের নেত্রীবৃন্দের, বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন।

কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামসহ মো. রতন মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুল আলীর ছেলে রতন মিয়ার নিজ বাড়িতে তল্লাশি করে চারটি ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে ছিল ফয়েল পেপার ও মাদক সেবনে ব্যবহৃত বোতল। পরে শুক্রবার বিকেলে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা মামলা (নম্বর ২১/২০২৬) বিবেচনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন মিয়াকে চার মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড দেন।
এ-সংক্রান্ত ডি.সি.আর নম্বর ৮৬৩২৫২। আদালতের রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এসময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা শামীম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম জানান, মাদকদ্রব্যের অবৈধ ক্রয়-বিক্রয় ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park