1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

শরণখোলায় সাংবাদিক পরিচয়ে প্রতিবেশীদের হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলনঃ

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৪১ বার পঠিত

শরণখোলায় সাংবাদিক পরিচয়ে প্রতিবেশীদের হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলনঃ

মোঃ শাহাদাত হোসাইন, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলায় সরকারি কলেজে কর্মরত এবং সাংবাদিক পরিচয়দানকারী কম্পিউটার কাম মেকানিক্স মনিরুজ্জামান আকন ও তার ভাই মিজান আকনের বিরুদ্ধে প্রতিবেশীদের বিভিন্নভাবে হয়রানি, জমি দখল, হাঁসমুরগী চুরি ও পরনারীর আসক্তের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে রিপন আকন।
৪ঠা মার্চ দুপুরে শরণখোলা উপজেলা প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলার মঠেরপাড় গ্রামের বাসিন্দা মাস্টার ইয়াকুব আলী আকনের পুত্র মনিরুজ্জামান আকন নিজেকে কলেজের প্রফেসর ও সাংবাদিক পরিচয় দিয়ে তার প্রতিবেশী রিপন আকন, ইকরাম আকন, রাজামিয়া আকন, শহিদ আকন সহ এলাকার অনেকের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদে লেগে থাকে। এছাড়া গত ২৪ ফেব্রুয়ারি ইকরাম আকনের দুটি হাঁস তাদের বাড়ির পুকুরে গেলে তার একটি জবাই করে খায় বলে অভিযোগ করেন ইকরাম আকন ও রিপন আকন।
এ নিয়ে গত ২৫ ফেব্রুয়ারি শব-ই-বরাতের রাতে মসজিদে নামাজ শেষে মনিরুজ্জামান আকন ও তার ভাই মিজান আকন ও তার বাবা ইয়াকুব আকনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি একই এলাকার বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন নান্টু মিমাংশা করে দেওয়ার কথা বলেন। কিন্তু মনিরুজ্জামান ও মিজান মিমাংশায় না গিয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে স্থানীয় সোশাল মিডিয়ায় ইকরাম আকনকে মাদক সম্রাট বলে আখ্যায়িত করে। এছাড়া আমার আপন ভাই রাজা মিয়া আকন, চাচাতো ভাই শহিদ আকন, রিপন আকন ও মধু আকনের নামে মনগড়া ভিত্তিহীন অভিযোগ তুলে ধরে।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি আরও জানান, মনিরুজ্জামান আকন ও তার পরিবার অন্যের জমি জবর দখল, গরু-ছাগলের পা পিটিয়ে ভেঙ্গে দেওয়া সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে। কয়েক মাস পূর্বে নলবুনিয়া বাজারে মনিরুজ্জামান আকন একটি মেয়েকে ধর্ষনের চেষ্টাকালে এলাকাবাসীর গনধোলাইয়ের শিকার হন ও তার ভাই মিজান আকন ৪/৫ মাস পূর্বে খোন্তাকাটা ক্লিনিকে এক নার্সকে ধর্ষনের চেষ্টাকালে এলাকাবাসীর হাতে আটক ও গণধোলাইয়ের শিকার হয়।
এ ব্যাপারে মনিরুজ্জামান আকন বলেন, নারী সংক্রান্ত বিষয়টি মিথ্যা। ইকরাম আকন ও রিপন আকনের সাথে তাদের জমি-জমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এছাড়া হাঁস সংক্রান্ত বিষয়টি নিয়ে তারা মসজিদ এলাকায় আমার বাবা, ভাই সহ আমাকে অন্যায় ভাবে মারধর করেছে। এ বিষয়টি ঢাকতে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।
এব্যাপারে খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, মনিরুজ্জামান আকনের পরিবারের সাথে রিপন আকন ও ইকরাম আকনের সাথে পারিবারিক ঝামেলা আছে। তাদের পারিবারিক সমস্যা বিভিন্ন সময় সমাধানের চেষ্টা করেছি।

মোঃ শাহাদাত হোসাইন
বাগেরহাট
তারিখঃ ০৪-০৩-২০২৪ম

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park