1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান,ডুমুরিয়া নদী-খালের অবৈধ বাঁধ-নেটপাটা উচ্ছেদ!

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২১১ বার পঠিত

◊ভ্রাম্যমাণ আদালতের অভিযান,ডুমুরিয়া নদী-খালের অবৈধ বাঁধ-নেটপাটা উচ্ছেদ!

তুষার কবিরাজ ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি।

অবশেষে ডুমুরিয়ায় নদীতে দেয়া অবৈধ নেটপাটা ও বাঁধ
উচ্ছেদ পূর্বক অপসারণ করা হয়েছে।
আজ শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। আদালত পরিচালনা করেন,উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিট্রট এস এম আশিস মোমতাজ। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,উপজেলার মাগুরাঘোনা ও আটলিয়া ইউনিয়নের কুড়েঘাটা এলাকায় আরশনগর ও বয়ারসিং মৌজাধীন শালতা নদী,আড়ুয়াখালি ও আন্দুরসহ তিনটি সরকারি খালে এলাকার কিছু প্রভাবশালী ব্যাক্তি মাছ শিকারের জন্য ওই সকল নদী-খালে অবৈধ ভাবে বাঁধ ও নেটপাটা দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে রাখে। এর প্রভাবে চলতি মৌসুমি এলাকার ২শ’ একর বোরোধান ক্ষেত পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।
এ সংক্রান্ত দৈনিক”সময়ের খবর”পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।
ফলে বিষয়টি আমলে নেয় স্থানীয় প্রশাসন।
যার প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সরকারি নদী-খালে দেয়া সকল অবৈধ বাঁধ ও নেটপাটা উচ্ছেদ পূর্বক অপসারণ করা হয়। এসময় ৬০টি নেটপাটা ও ১৫টি স্থানের বাঁধ কেটে দিয়ে উচ্ছেদ পূর্বক অপসারণ করা হয়। এসময় আদালতকে সহযোগিতা,মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম হেলাল,ইউপি সদস্য গণ,ইউনিয়ন ভুমি সহকারি মোঃ ইকবাল হোসেনসহ থানা পুলিশ ও গ্রাম পুলিশের পৃথক দু’টি দল। উল্লেখ্য যে, সরকারি নদী-খাল অবৈধ ভাবে দখল করে দেয়া বাঁধ নেটপাটা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আদালত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park