1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলের লোহাগড়ায় আগুনে পুড়ল দিনমজুরের ৩ গরু,৫ লক্ষ টাকার ক্ষতি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৫২ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় আগুনে পুড়ল দিনমজুরের ৩ গরু,৫ লক্ষ টাকার ক্ষতি

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের চরশিয়রবর গ্রামে গোয়ালঘরে কয়েলের আগুন লেগে ফুলমিয়া নামের এক দিনমুজুরের তিনটি গরু পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
জানান, বুধবার (২০ মার্চ) দিবাগত রাতে উপজেলার চরশিয়রবর গ্রামের ফুল মিয়ার গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।
বৃহস্পতিবার (২১ মার্চ) উপজেলার শালনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. লাবু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে কয়েলের আগুন থেকে গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ভুক্তভোগী পরিবারের ডাক চিৎকারে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একটি গরু ঘটনাস্থলে এবং একটা বৃহস্পতিবার সকালে মারা যায়। অন্য আরেকটি গরুর অবস্থাও আশঙ্কাজনক। সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই পরিবারের।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ফুল মিয়া বলেন, আমার যা ছিল সব শেষ, আমি নিঃস্ব আমি পথে বসেছি। আমি দিনমজুর আমার এক ইঞ্চি জমি নাই, পরের জমি চাষ করি আর তা বিক্রি করে সংসার চালায়। তাছাড়া আমার স্ত্রী প্যারালাইসিস হয়ে প্রায় দীর্ঘ ১২ বছর বিছানায় পড়ে আছে। আগুন আমার সব কেড়ে নিয়েছে। আমি বিত্তবানদের সাহায্য সহযোগিতা কামনা করছি। সাহায্য না পেলে আমার সংসার চালানো সম্ভব নয়।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. লাবু মিয়া বলেন, বুধবার রাতে গোয়ালঘরে আগুন লাগার বিষয়টি শুনেছি। তিনটি গরু পুড়ে গেছে। ওই পরিবারকে সহোযোগিতা করার চেষ্টা করব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park