1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টেকনাফে ১৮হাজার ইয়াবাসহ সিএনজি জব্দ,আটক-১

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

টেকনাফে ১৮হাজার ইয়াবাসহ সিএনজি জব্দ,আটক-১

জামাল উদ্দীন – কক্সবাজার জেলা  প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া শামলাপুর বাজার এলাকা থেকে ১৮হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইউনুস (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।
এসময় মাদক পাচারে ব্যবহৃত অটোরিক্সা  (সিএনজি) গাড়িটাও জব্দ করা হয়।
আটককৃত মাদক পাচারকারী হলেন,সাবরাং ইউনিয়নের করাচিপাড়ার বাসিন্দা মোঃ রশিদ আহম্মদের ছেলে।
কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া)মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,বৃহস্পতিবার (২১মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারের বটগাছতলা (চৌরাস্তার মোড়) পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সিপিসি-১টেকনাফ ক্যাম্পের একটি দল ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন অটোরিক্সা (সিএনজি) চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টাকালে তাকে আটক করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত সিএনজি চালক তার সিএনজি’র পিছনের সিটের নিচে ইয়াবা ট্যাবলেট আছে মর্মে স্বীকার করে।পরে তার দেহ ও সিএনজি তল্লাশী করে পিছনের সিটের নিচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মাদক পাচারে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।
তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park