
মোঃ আমজাদ হোসেন বিশেষ প্রতিনিধি জয়পুরহাট জেলা
র্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছ
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল ২৪ মার্চ ২০২৪ ইং তারিখ ১৫০০ ঘটিকায় অপহরণকারী মোঃ রিপন হোসেন সাং-দক্ষিণ চকজদু, থানা-ধামুইরহাট, জেলা-নওগাঁ কে গ্রেফতার করে।
ঘটনা সূত্রে জানা যায়, মোছাঃ সুমাইয়া আক্তার ধামুইরহাট এম.এ ডিগ্রী কলেজ এ একাদশ শ্রেণীর ছাত্রী। অপহরণকারী মোঃ রিপন হোসেন গত ১৪-২-২০২৪ ইং ১১০০ ঘটিকায় সুমাইকে তার নিজ বাড়ির সামনে একলা পেয়ে তার মুখ চেপে ধরে মোটর সাইকেলে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমের পরিবার অনেক খোজাখুজির পর মোছাঃ সুমাইয়া আক্তার কে খুজে না পেয়ে এক পর্যায়ে ধামুইরহাট থানায় একটি অভিযোগ দাখিল করেন। ধামুইরহাট থানায় অভিযোগের পর র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অপহরনকারী রিপন কে গ্রেফতার এবং ভিকটিম সুমাইয়া কে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার সদর থানাধীন পলিবাড়ি এলাকা হতে অপহরণকারী রিপন কে গ্রেফতার এবং ভিকটিম সুমাইয়া কে উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার ধামুইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
মোঃ আমজাদ হোসেন জয়পুরহাট জেলা প্রতিনিধি