1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত তরিকুল ইসলাম গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১৬০ বার পঠিত

নড়াইলে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত তরিকুল ইসলাম গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি//

নড়াইলে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত তরিকুল ইসলাম গ্রেফতার বুধবার (২৭ মার্চ) রাতে এনআই এ্যাক্টের মামলায় ৪টি সাজাপ্রাপ্ত ওয়ারেন্টে যথাক্রমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা, ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা, ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা, ৭ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৭ লক্ষ টাকা জরিমানাপ্রাপ্ত এবং এনআই এ্যাক্টের ৭টি ও যৌতুক নিরোধ আইনে ১টি সর্বমোট ১২টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি মো.তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে নড়াইল জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, নড়াইলের ইনচার্জ (ওসি) মো.শাহ্ দারা খান। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গ্রেফতারকৃত মো.তরিকুল নড়াইল জেলার সদর থানার মুলদাইড় গ্রামের মৃত আবু তালেব শেখের ছেলে। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, নড়াইলের ইনচার্জ মো.শাহ্ দারা খান এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মো. ফিরোজ আহম্মেদ সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান চালিয়ে ঢাকা উত্তরা এলাকা হতে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, নড়াইলের ইনচার্জ (ওসি) মো.শাহ্ দারা খান বলেন,
নড়াইল জেলা পুলিশ সুপার  (মোহা.মেহেদী হাসানের) সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট  তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park