1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলে সাজাপ্রাপ্ত দুইজন আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২৬৭ বার পঠিত

নড়াইলে সাজাপ্রাপ্ত দুইজন আসামি গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
মাদক মামলায় তিনবছর কারাদণ্ড ও পাচ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি এনায়েত সরদার (৪২) কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (২৭ মার্চ) গ্রেফতারকৃত আসামি এনায়েত সরদার (৪২) নড়াইল  সদর থানাধীন বাগডাঙ্গা গ্রামের মৃত ইমান আলী সরদারের ছেলে। তিনি পুলিশের চোখ ফাঁকি দিতে যশোর জেলার বাঘারপাড়া থানার ধলগ্রামে বসবাস করতো। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অপু মিত্র ও এএসআই (নিঃ) সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন ধলগ্রাম বাজার হতে তাকে গ্রেফতার করে।
অপরদিকে একবছর কারাদণ্ডপ্রাপ্ত ইলিয়াস শেখ নামের একজন আসামিকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত ইলিয়াস শেখ নড়াইল জেলার কালিয়া থানাধীন মাধবপাশা গ্রামের সুলতান শেখের ছেলে। তার নামে কালিয়া থানায় দুইটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) নাজির সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।  আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park