1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আমেরিকা ফরেনার কে সোনার নৌকা উপহার দিলেন এমপি রশীদুজ্জামান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২২৬ বার পঠিত

আমেরিকা ফরেনার কে সোনার নৌকা উপহার দিলেন এমপি রশীদুজ্জামান

মোঃ সাহেব আলী (বিশেষ প্রতিনিধি)পাইকগাছাঃ

আমেরিকা ফরেনারকে সোনার নৌকা উপহার দিলেন খুলনা ০৬ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান ৷শুক্রবার সকালে পাইকগাছা উপজেলার কাশিমনগর দলিত জনগোষ্ঠীর প্রাণ প্রঞ্জা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আমেরিকা থেকে আগত ফরেনার ভিক্টর ডিডিআরকে এমপি রশিদুজ্জামান তার নিজের মুজিব র্কোটে পরিহিত সোনায় আবৃত নৌকাটি উপহার দেন। এরই মাধ্যমে এমপি আবারো তার উদারতার দৃষ্টান্ত স্থাপন করলেন। এসময় আবেক বশত ফরেনার ভিক্টর ডিডিআর এমপিকে জড়িয়ে ধরেন। এসময় বঙ্গবুন্ধর নৌকা, জয় বাংলা, জয় বঙ্গবুন্ধ স্রোগানে সভাস্থল উজ্জিবিত করে তোলেন তারা। মূলত প্রঞ্জা ফাউন্ডেশনের আমন্ত্রণে ভিক্টর ডিডিআর, এনডি বানকিমান, ইভেন ভিটুকোভ ও স্পেনইজ লাভ বাংলাদেশ সফরে এসেছেন। এসময় তাদের লক্ষ্যে ও উদ্দেশ্য সম্পর্কে ফরেনার ভিক্টর ডিডিআর ও এনডি বানকিমান বলেন, দলিত জনগোষ্ঠীকে সমাজে শিক্ষিত জাতি হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এসব অসহায় মানুষের জীবনমান উন্নয়নে তাদের পাশে থেকে যা যা সহযোগীতার করা প্রয়োজন সব কিছুই আমরা করবো এ দেশের সরকার, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে। তাদের অনুপ্রেরণা অনুপ্রাণিত হয়ে আমরা এ অবহেলিত দলিত জনগোষ্ঠীর মাঝে আলো ছড়িয়ে দিতে চাই। সমাজে তাদের উন্নত জীবন যাপনে সহায়তা করতে চাই। আমরা ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করতে চাই। আমরা আনন্দিত যে শত ব্যস্ত তার মাঝে আজকের এ অনুষ্ঠানে প্রধান অতিথি আপনাদের এমপি মোঃ রশিদুজ্জামান আমাদের মাঝে এসেছেন। দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য তাকে আমরা ধন্যবাদ জানান। অনুষ্ঠানের শুরুতে  আমন্ত্রিত অতিথিদের প্রঞ্জা ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেষ্ট ও মাল্যদিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর প্রঞ্জা ফাউন্ডেশনের সভাপতি রুপকুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা -৬, পাইকগাছা কয়রা আসনের সংসদ সদস্য মোঃ রশিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াস, অধ্যক্ষ শিমুল বিল্লাহ বাপ্পী, কৃষ্ণপদ মন্ডল, রণজিত অধিকারী, মৃণাল কান্তি বাছাড়, সুকুমার ঢালী ও হাফিজুর রহমান প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park