1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বিজিবির ব্যাটালিয়নের অধিনায়কের সংবাদ সম্মেলন বর্জন করলেন সাংবাদিকেরা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

বিজিবির ব্যাটালিয়নের অধিনায়কের সংবাদ সম্মেলন বর্জন করলেন সাংবাদিকেরা

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার

জয়পুরহাট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০ ব্যাটালিয়নের ডাকা সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকরা। শুক্রবার (২৯ মার্চ) বিকেল পৌনে ৬টার দিকে সংবাদ সম্মেলন বর্জন করে বিজিবি ক্যাম্প থেকে সাংবাদিকরা চলে আসেন।

সাংবাদিকরা জানান, পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের সীমান্তবর্তী হাটখোলা ক্যাম্প বিজিবি কর্তৃক উছনা এলাকা থেকে ২০টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে। এ বিষয়ে বিজিবি থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়। বিকেল ৫টায় আয়োজন করার কথা থাকলেও তা করা হয়নি। বিজিবির অধিনায়ক সাংবাদিকদের বসিয়ে রেখে সময় কালক্ষেপণ করতে থাকে। পৌনে ৬টা পর্যন্ত সাংবাদিকরা অপেক্ষা করে সেই সংবাদ সম্মেলন বর্জন করে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জেলার সকল সাংবাদিকবিন্দু । তারা জানান, বিকেল ৫টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও কোন আয়োজনই করা হয়নি। এদিকে ইফতারেরও সময় হয়ে আসছিল। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়ার কাছে বার্তা পাঠালে তিনি একটু, পাঁচ মিনিট, দশ মিনিট অপেক্ষা করতে বলেন। এভাবে ৪৫ মিনিট পেরিয়ে গেলেও কালক্ষেপণ করতেই থাকেন। বিজিবির অধিনায়ক সময় নিয়ে কাণ্ডজ্ঞানহীন কাজ করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park