1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক থেকে গলাকাটা  অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১১০ বার পঠিত

টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক থেকে গলাকাটা  অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

জামাল উদ্দীন – কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক থেকে একটি রক্তাক্ত গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির পরনে কালো রঙের শার্ট ও সাদা রঙের লুঙ্গি ছিল।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া অংশের সড়কে মরদেহটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, মরদেহটির পাশে একটি ব্যাটারিচালিত টমটম (ইজিবাইক) ও রক্তাক্ত চাকু পাওয়া গেছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। হয়ত তিনি পেশায় একজন টমটম চালক ছিলেন। এছাড়া মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park