1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত -২

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ৮৭ বার পঠিত

 

নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত -২

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী আলসাহাব (২১) নামে এক যুবক এবং অজ্ঞাত পরিচয়ের আরো একজম নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীসহ দুইজন আহত হয়েছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা যশোর মহাসড়কের নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজ এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলসাহাব ফরিদপুর জেলার সালথা থানার কুমার পাটি গ্রামের আসাদুজ্জামান মাতুব্বরের ছেলে। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ওসি) মো.শওকত হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
লোহাগড়া থেকে একটি মোটর সাইকেল দ্রুত গতিতে নড়াইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নড়াইল সদর উপজেলার হাওইখালি ব্রিজ এলাকার এলাকায় পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সুপারি গাছে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা তিনজনসহ এক পথচারী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ৯৯৯ ফোন করলে হাইওয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আলসাব ও অজ্ঞাত ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। তাদের কাছে থাকা একটি মোবাইল ফোন থেকে নিহতের পরিচয়সহ অন্যান্য তথ্য জানা গেছে।
নড়াইল সদর হাসপাতালের ইমারজেন্সী মেডিকেল অফিসার অলোক কুমার বাগচী জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় হাসপাতালে আসেন চারজন এর মধ্যে দুইজন মারা গেছেন বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শওকত হোসেন বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে নেয়া হলে দুইজন মারা গেছেন, এর মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park