1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

হোয়াইক্যং ঝিমংখালী বিজিবির অভিযানেইসহাকের প্রজেক্ট হতে ১লাখ ৩০হাজার ইয়াবা উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ২২৪ বার পঠিত

হোয়াইক্যং ঝিমংখালী বিজিবির অভিযানেইসহাকের প্রজেক্ট হতে ১লাখ ৩০হাজার ইয়াবা উদ্ধার

জামাল উদ্দীন – কক্সবাজার জেলা  প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ১১ এপ্রিল ২০২৪ তারিখ রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ ঝিমংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১৭ হতে আনুমানিক ১০০ গজ দক্ষিণে ইসহাকের ঘের নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ জীম্বংখালী বিওপি হতে একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত স্থানে গমন করতঃ কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়ি বাধের পার্শ্বে জঙ্গলের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক ৮ ঘটিকায় বিজিবি টহলদল দুইজন ব্যক্তিকে ০২টি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে মায়ানমার থেকে নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইসহাকের ঘের এলাকার দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তিরা টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তাদের হাতে থাকা ০২টি প্লাস্টিকের ব্যাগ ফেলে রাতের অন্ধকারের সুযোগে দ্রুত সাতরিয়ে মায়ানমারে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল বর্ণিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীদের ফেলে যাওয়া ০২টি প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে ১,৩০,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন অবস্থায়) জব্দ করা হয়। পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত এলাকায় ২১৩০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারীদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রযেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park