1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টেকনাফে ফের ৯বিজিপি সদস্যের অনুপ্রবেশ

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

টেকনাফে ফের ৯বিজিপি সদস্যের অনুপ্রবেশঃ

জামাল উদ্দীন – কক্সবাজার প্রতিনিধিঃ

মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও দেশটির সীমান্তরক্ষী বিজিপির সঙ্গে চলমান সংঘাতের কারণে  কক্সবাজারের টেকনাফ সীমান্তে ফের মিয়ানমারের ৯ বিজিপি সদস্য আশ্রয় নিয়েছেন। পরে তাদেরকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) হেফাজতে নিয়েছে বলে জানা গেছে।
সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার  হোয়াইক্যং সীমান্তের খারাংখালী সীমান্ত দিয়ে ৩ জন ও ঝিমংখালি সীমান্ত পয়েন্ট দিয়ে ৬ জন প্রবেশ করেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির (এএ) চলমান সংঘাত ব্যাপক আকার ধারণ করেছে। সপ্তাহব্যাপী ওপার থেকে ভেসে আসা গোলাগুলি ও মর্টার শেলের বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কে রয়েছে সীমান্তে বসবাসরত বাংলাদেশিরা। এমন পরিস্থিতিতে মিয়ানমারের ৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে ঢুকে পড়েছে। পরে বিজিবি সদস্যরা তাদের নিরস্ত্র করে নিজেদের হেফাজতে নেন।
এ বিষয়ে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী বলেন, সকালে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর ৯ জন সদস্য মিয়ানমার থেকে পালিয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশের টেকনাফের হোয়াইক্যং খারাংখালি ও ঝিমংখালি সীমান্তে ঢুকেছে। পরে দায়িত্বরত বিজিবির সদস্যরা তাদের নিরস্ত্র করে, তাদের হেফাজতে নেন।
প্রসঙ্গত, এর আগেও চলমান সংঘাতে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দফায় দফায় টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে  ১২৯ জন  বিজিপি’র সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছিল। পরে তাদেরকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park