1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলের কালিয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মুক্তিযোদ্ধা সহ আহত ১৫ 

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১১০ বার পঠিত

নড়াইলের কালিয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মুক্তিযোদ্ধা সহ আহত ১৫ 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি//

 

নড়াইলের কালিয়া উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মুক্তিযোদ্ধা ও নারী সহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বাবরা-হাছলা ইউনিয়নের বাবরা গ্রামে শেখ ফরিদ উদ্দিন ও হাফেজ নাসির উদ্দিন পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদেরকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ এপ্রিল) বিকাল ৫ টার দিকে বাবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাবরা গ্রামের সৈয়দ শহীদ আলীর ছেলে সোহাগ (৩০) এর সাথে অপর পক্ষ ইমরুল শেখের ছেলে  নাবিল (২২) এর ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে মাঠে থাকা অন্যরা সবাইকে থামিয়ে দেয়।

এ ঘটনার জের ধরে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে নাসির উদ্দিনের পক্ষের লোক সাবু শেখের ছেলের বউভাত অনুষ্ঠানের আয়োজন চলছিলো। এসময় শেখ ফরিদ উদ্দিনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় আধা ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষ পুলিশ এসে থামাতে সক্ষম হয়। এতে উভয় দলের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

আহতরা হলেন, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম (৭৮),  সাকিবুল খান (৩৫), ফারজানা (২০), কল্পনা বেগম (৪৫), আখতারুজ্জামান (৬৫), আশরাফুজ্জামান (৩২), সজল শেখ (২৮), সাব্বির শেখ (৩১), জসিম শেখ (৩৩) সহ আরে অনেকে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। কোন পক্ষই এখন কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী বাবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park