1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

জয়পুরহাট,ক্ষেতলালে ব্রিজের নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৭০ বার পঠিত

জয়পুরহাট,ক্ষেতলালে ব্রিজের নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নিরেন দাস,জয়পুরহাট জেলাপ্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা নদীর বটতলী ব্রিজের নিচ থেকে জনি (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে মরদেহটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত জনি উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের দাশড়া উত্তর পাড়া গ্রামের আলী আকবরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা পৌনে ১০ টার দিকে উপজেলার তুলশীগঙ্গা নদীর বটতলী ব্রিজের নিচে স্থানীয় লোকজন একজনের মরদেহ দেখতে পায়। এ খবর ছড়িয়ে পড়লে ব্রিজ এলাকায় উৎসুক জনতার ভিড় জমতে থাকে। একজন মরদেহটি শনাক্ত করে পরিবারকে জানালে পরিবারের লোকজন এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এবিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে ওসি বলেন।

১৫-০৪-২৪-ইং
নিরেন দাস,জয়পুরহাট
মোবাঃ ০১৯১৭-২১১১১২

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park