1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

পটিয়ায় বর্ষবরণ অনুষ্ঠান-১৪৩১ ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সম্পন্ন

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

পটিয়ায় বর্ষবরণ অনুষ্ঠান-১৪৩১ ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সম্পন্ন
————————————-
মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম।                                                                চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান-১৪৩১ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।পটিয়া সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদ-১৪৩১ এই অনুষ্ঠানের আয়োজন করেন।অনুষ্ঠানের মধ্যে ছিলো মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা বাঙ্গালীর হাজার বছরের কৃষ্টি কালচারের ইতিহাস ও ঐতিহ্যের অংশ লোকগীতি জারি সারি গানের সংগীতা অনুষ্ঠান।
সকালে পটিয়া সরকারি কলেজ মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরুহয় এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম-১২ পটিয়ার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী ও অন্যান্য শিক্ষা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এরপর আলোচনা
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান এমপি।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ পটিয়ার মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সেক্রেটারি জননেতা মুফিজুর রহমান,দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা প্রদীপ দাশ,পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল,পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জনি,পটিয়া উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারি অধ্যাপক মোঃ হারুনুর রশিদ সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের গণ্যমান্য নেতৃবৃন্দ। পরে পটিয়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজারো দর্শক শ্রোতাকে মাতিয়ে রাখেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park